×

জাতীয়

আতিকুলের প্রচারণায় তারকারা

Icon

nakib

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৭:৫৬ পিএম

আতিকুলের প্রচারণায় তারকারা

গুলশানের ডিএনসিসি মার্কেট এলাকায় তারকাদের প্রচারণা। ছবি: ভোরের কাগজ।

আতিকুলের প্রচারণায় তারকারা

আতিকুলের প্রচারণায় ফেরদৌস। ছবি: ভোরের কাগজ।

আতিকুলের প্রচারণায় তারকারা

আতিকুলের প্রচারণায় তারকারা। ছবি: সংগ্রহ।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেষ সময়ের প্রচারণায় মুখর গোটা মহানগরী। কিছু বিচ্ছিন্ন ঘটনার মাঝেও প্রচারণায় দেখা গেছে উৎসবের আমেজ। সোশ্যাল মিডিয়াসহ নানাভাবে অভিনবপন্থায় প্রচারণা চলছে। অনেক প্রার্থী অভিনয় শিল্পী, চলচ্চিত্র তারকাদের নিয়েও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। প্রতিদিনের কর্মব্যস্ত নির্বাচনী প্রচারণায় ড়তি মাত্রা যোগ করেছেন তারকারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের প্রচারণায় দেখা গেছে ঢালিউড তারকা রিয়াজ, গুণী অভিনেতা আহসানুল হক মিনুকে। এছাড়া আতিকুলের সঙ্গে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম। বিকেলে গুলশান-২ ডিএনসিসি মার্কেট এলাকায় তারা নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করেন। আতিকের পক্ষে ভোট চান।

তারকাদের কাছে পেয়ে অনেক উৎসুক জনতা ভিড় করেন। অভিনেতা রিয়াজের সঙ্গে হাত মিলানোর চেষ্টা করেন। অনেকে প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার চেষ্টাও করেন।

এর আগে গত ১৮ জানুয়ারি মিরপুরের কাফরুল এলাকায় আতিকুল ইসলামের গণসংযোগে যোগ দিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। এ সময় তিনি নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে জনগণকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

[caption id="attachment_197929" align="aligncenter" width="1271"] আতিকুলের প্রচারণায় ফেরদৌস। ছবি: ভোরের কাগজ।[/caption]

তারও আগে গত ১৫ জানুয়ারি রাজধানীর ফার্মগেটে আল রাজী হাসপাতালের সামনে থেকে আতিকুলের সঙ্গে প্রচারণা শুরু করেন রূপালি পর্দা ও ফুটবল তারকারা। পরে তারা হলিক্রস স্কুল, ছাপড়া মসজিদ, লুকাস রেলগেট, নাবিস্কো, কুনিপাড়া, বেগুনবাড়ি, তেজগাঁও এলাকায় নৌকা প্রতীকে ভোট চান।

প্রচারণায় চিত্রনায়ক রিয়াজ, নায়িকা বাঁধন, সাবেক প্রতিমন্ত্রী ও নাট্যাভিনেত্রী তারানা হালিম, সাবেক ফুটবলার কায়সার হামিদসহ অনেকে আতিকুলের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

[caption id="attachment_197930" align="aligncenter" width="700"] আতিকুলের প্রচারণায় তারকারা। ছবি: সংগ্রহ।[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App