×

জাতীয়

৯৫ শতাংশ এলাকায় শতভাগ বিদ্যুতায়িত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৮ পিএম

৯৫ শতাংশ এলাকায় শতভাগ বিদ্যুতায়িত

দেশের ৪১২ টি উপজেলার ৯৫ শতাংশ এলাকায় ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এসব এলাকায় আগামী ডিসেম্বর নাগাদ শতভাগ এলাকায় বিদ্যুতায়িত হবে জানানো হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এতথ্য জানানো হয়। কমিটি সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং গোলাম মোহাম্মদ সিরাজ বৈঠকে অংশ নেন।

বৈঠকে আরো জানানো হয়, গ্যাস লাইনে সিস্টেম লস কমানোর জন্য আবাসিক গ্রাহকদের পর্যায়ক্রমে প্রিপেইড মিটারের আওতায় আনা হচ্ছে। বর্তমানে সরকারের নতুন আবাসিক গ্যাস সংযোগ প্রদানের এবং বিদ্যমান আবাসিক সংযোগগুলোও বিচ্ছিন্নকরণের কোনো পরিকল্পনা নেই।

বৈঠকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ ও বিদ্যুৎ বিভাগের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের চলমান প্রকল্পসমূহের ওপর আলোচনা করা হয়। শিল্প লাইনের খুঁটি ব্যাতিত বিদ্যুৎ লাইনের অন্যান্য খুঁটি গ্রাহক যেন বিনা টাকায় সরানোর সুবিধা পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। এছাড়া গ্যাসের অধিকাংশ ব্যবহার হয় শিল্পক্ষেত্রে, তাই শিল্পক্ষেত্রে গ্যাসের সিস্টেম লস হ্রাসকরণে ইলেক্ট্রনিক গ্যাস ভলিউম মিটার (ইভিসি) অগ্রাধিকার ভিত্তিতে স্থাপনের জন্য সুপারিশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App