×

জাতীয়

পাঠাও চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯ পিএম

ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় চাঞ্চল্যকর পাঠাও রাইড চালক শামীমকে (৩০) গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান( র‌্যাব)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র‍্যাব-১ এর এ এস পি সালাউদ্দিন । গ্রেপ্তারকৃতরা হলেন- মামুর রশীদ (২২), মো. মাহবুবুল রহমান (২০) ও মোমিন রহমান (২০)। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ও হত্যাকারীর রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। এ এস পি বলেন, গত শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে পাঠাও চালক শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই আমরা। এ বিষয়ে র‍্যাব-১ এর উত্তরা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবেও বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App