×

জাতীয়

১ বছরে চিনিকলে লোকসান ১ হাজার ৮ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৪ পিএম

১ বছরে চিনিকলে লোকসান ১ হাজার ৮ কোটি টাকা

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে সরকারী খাতে মোট ১৫টি চিনি কল রয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে এসব মিলের লোকসানের পরিমান এক হাজার ৮ কোটি ৩৮ লাখ ১১ হাজার টাকা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এমপি আলী আজমের এক রিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এসময় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

মন্ত্রী বলেন, এসব মিলের লোকসান কমাতে জন্য ইতিমধ্যে মিলগুলোতে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারী, নর্থ বেঙ্গল সুগার মিলে কো জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারী স্থাপন, পুরাতন যন্ত্রপাতি পাল্টানো ও সুগারবীট থেকে চিনি উৎপাদনে প্রকল্প গ্রহণসহ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App