×

জাতীয়

হাজীগঞ্জে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ০১:১০ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ উপজেলার কালচো সাহেব বাজার এলাকা থেকে আসাদ হোসেন (১৮) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে । রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাহেব বাজার সড়কের পাশের ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আসাদ উপজেলার তিন নম্বর কালচোঁ ইউনিয়নের খিলপাড়ার প্রধানিয়া বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাতে বাড়ির অন্য যুবকদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন আসাদ। এ সময় ব্যাডমিন্টন খেলার কর্ক প্রয়োজন হলে তাকে টাকা দিয়ে পাশের সাহেব বাজারে কর্ক কিনতে পাঠানো হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজির পর সকালে বাজারের পাশের রাস্তায় মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার গলা কাটা মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App