×

জাতীয়

ভাষা আন্দোলনের মূল্যবোধ ধুলিস্যাৎ করেছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৮ পিএম

ভাষা আন্দোলনের মূল্যবোধ ধুলিস্যাৎ করেছে সরকার

ব্যারিস্টার মওদুদ আহমেদ/ ছবি: ভোরের কাগজ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, যারা ক্ষমতায় আছেন তারা ভাষা আন্দোলনের তাৎপর্য, চেতনা ও মূল্যবোধ এই সরকার ধুলিস্যাৎ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সাধারান সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

মওদুদ বলেন, আজ দেশে আইনের শাসন ও গণতন্ত্র থাকলে খালেদা জিয়া কারাগারে থাকতেন না। তিনি কারাগারে আছেন কারণ দেশে ন্যায়বিচার নাই, গণতন্ত্র নাই এবং দেশে একটি এক দলীয় শাসন ব্যাবস্থা কায়েম হয়েছে। তা না হলে তার মুক্তি অনেক আগেই হওয়ার কথা ছিল। তিনি বলেন, এমন একটি ফালতু মামলায় দলীয় চেয়ারপারসনকে সাজা দেয়া হয়েছে যে মামলায় তার শাস্তি হওয়ার কথা না। একটি ভিত্তিহীন মিথ্যা ও ভুয়া অভিযোগ এনে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তারপর তার জামিনের বিষয়ে তারা হস্তক্ষেপ করায় তার জামিন হচ্ছে না। তিনি আরো বলেন, বেগম জিয়ার স্বাস্থের অবস্থা অত্যন্ত খারাপ। এই সরকার একটি অমানবিক সরকার। অনেক ফ্যাসিস্ট সরকার আছে অনেক কর্তৃত্ববাদী সরকার আছে যারা এতটা অমানবিক নয়। অন্তত অনেক সরকার অনেক ক্ষেত্রে মানবতাবোধ দেখিয়েছে যা অতীতে আমরা দেখেছি। কিন্তু এই সরকার সম্পূর্ণ একটি মানবতাহীন সরকার।

বিএনপির এই বেতা বলেন, জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার একই সুত্রে গাথা হয়ে গেছে। আমরা আবারো জামিনের জন্য আবেদন করেছি আমি আশাবাদী একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে খালেদা জিয়াকে মানবিক কারণে জামিন দিবেন। আর যদি না দেন তাহলে আমাদের আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প নেই এবং আমাদেরকে বাধ্য করা হবে কঠোর আন্দোলন কর্মসূচি হাতে নিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App