×

জাতীয়

টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ০২:৪১ পিএম

পানিতে ডুবে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হল-ঢাকা মিরপুর এলাকার বাবুল মিয়ার মেয়ে দোলন (১৫) ও মো. বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি (১৬)।তারা সম্পর্কে চাচাতো বোন। জেএসসি পরীক্ষা শেষে তারা মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। উদ্ধারকারী ফুলতারা গ্রামের মো. হাফেজ মিয়া জানান, সকাল ১১টায় দুই বোন ফুফুর বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শিশুরা তাদের দু’জনকে তলিয়ে যেতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধারে পুকুরে নামেন। পুকুর ভর্তি কচুরিপানা থাকায় উদ্ধারে কিছুটা দেরি হয়। প্রায় ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রিফাত সাবরিনা অন্না জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App