×

জাতীয়

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০৪:১৫ পিএম

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টে এ বৈঠক শুরু হয়েছে। এর আগেও তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে এসেছেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। বুধবার বিকেল ৩টা থেকে সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির খাস কামরায় এই বৈঠক চলছে। এর আগে ৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব নেয়ার পর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিন বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আইনমন্ত্রী বলেন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে আইন মন্ত্রণালয় সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর আগেও দুইজন প্রধান বিচারপতি দায়িত্বে ছিলেন আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথাই বলেছিলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App