×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন হর্ষবর্ধন শ্রিংলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৯:১৯ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন হর্ষবর্ধন শ্রিংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতকালে মুজিব বর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফর, উপ-আঞ্চলিক কানেকটিভিটি, চীনসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানান প্রেস সচিব।

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বিষয়েও আলাপ হয় বৈঠকে। আলোচনায় করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি আসলে শেখ হাসিনা বলেন, সম্ভাব্য যে কোনো ঝুঁকি মোকাবেলায় একটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পোশাক শিল্প সেক্টরের প্রশংসা করে বলেন, বহু মাল্টিন্যাশনাল কোম্পানি এই শিল্পে কাজ করছে। ভারতের পররাষ্ট্র সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাতকালে অন্যন্যের মধ্যে উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক নজরে বিশ্বকাপজয়ী ১০ জন কনিষ্ঠ ফুটবলার

এক নজরে বিশ্বকাপজয়ী ১০ জন কনিষ্ঠ ফুটবলার

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

জাতিসংঘের প্রতিবেদন লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App