×

জাতীয়

সকল জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০২:২৩ পিএম

সকল জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ

১৩৬ কোটি টাকা ব্যয়ে ৬৩ জেলা ও ৮৫৪ কোটি টাকা ব্যয়ে ৩৭৮ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি সভায় সভাপতিত্ব করেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরো জানানো হয়েছে ঢাকা জেলা ও ২২ উপজেলায় নির্মাণ কাজ চলমান রয়েছে। ৪৭০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়া ২৬৩ টি মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা সংরক্ষণ ও পুনঃনির্মাণ এবং ৫২ টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১২০ টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলমান রয়েছে ।

সভায় মন্ত্রী বলেন, "মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় চেতনার সাথে সম্পর্কিত। কাজেই যথাযথ মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে চলমান প্রকল্পসমূহের কাজ সম্পন্ন করতে হবে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App