×

জাতীয়

মুজিববর্ষে এনআইডি পেল ১৬-১৭ বছর বয়সীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৪:১৭ পিএম

মুজিববর্ষে এনআইডি পেল ১৬-১৭ বছর বয়সীরা

প্রতীকী ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ করলো নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৭ মার্চ) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন ভবনে তার কার্যালয়ে শুভেচ্ছা স্বরূপ এ কার্ড তুলে দেন অপ্সরী আইরিন নামক এক নাগরিকের হাতে। কার্যক্রমটি সীমিত আকারে শুরু হলেও শিগগিরই এর ব্যপ্তি বাড়াবে সংস্থাটি।

প্রতি উপজেলা বা থানা অন্তত ১০ জন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে এ কার্ড সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে ইসি। ইসির এনআইডি শাখা বলছে, মুজিববর্ষের অনুষ্ঠানে শুভেচ্ছা স্বরূপ এই কার্ড সরবরাহ করা হলো। এরপর ধীরে ধীরে কার্যক্রমটি ব্যপ্তি বাড়াবে কমিশন।

ইসির নির্দেশনা অনুসারে আগে থেকেই ১০ জন করে নাগরকিকে বাছাই করে যোগাযোগ করা হয় থানা-উপজেলা নির্বাচন কার্যালয়গুলো থেকে। এরপর মঙ্গলবার সকাল তাদের মাঝে থেকে বিতরণ করা হয়।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, আইনের কোনো ব্যত্যয় না হওয়ায় ১৫ বছরের বেশি বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। আমরা জেলা নিবাচন কাযালয়গুলোতে এসব কার্ড প্রিন্ট করে উপজেলা পর্যায়ে বিতরণে যাবো।

১৮ বছরের কম বয়সীদের এনআইডি দেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, হজ্ব, সরকারি চাকরি বা বিদেশ গমনের জন্য এনআইডি এখন সবার প্রয়োজন পড়ে। এসএসসি পাশে অনেকের নিয়োগ হয়। এছাড়া ব্যাংক হিসাব খুলতেও প্রয়োজন। আমরা চাই সবাইকে এনআইডির আওতায় নিয়ে আসতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App