×

জাতীয়

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে ইমরান খানের অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১০:৪৪ পিএম

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে ইমরান খানের অভিনন্দন

শেখ হাসিনা ও ইমরান খানে

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক বার্তায় ইমরান খান বলেন, ‘পাকিস্তানের জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ ইমরান খান বলেন, পাকিস্তান পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী। তিনি বলেন, শান্তি ও উন্নয়নের জন্য আমাদের দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা যেন সহযোগিতা জোরদারের মাধ্যমে এই আকাঙ্ক্ষা দৃঢ় ও বাস্তব ভিত্তির ওপর দাঁড় করাতে পারি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App