×

জাতীয়

জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ১২:৩৩ পিএম

জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণের নির্দেশ

ড. মো. জাবেদ পাটোয়ারী

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণকে ঘরে থাকার নির্দেশনা দেয় সরকার। ওই নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সদস্যদের দ্বারা মানুষকে লাঠিপেটা ও হেনস্তার ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। এসব ঘটনার প্রেক্ষিতে এ নির্দেশ দেন পুলিশ প্রধান। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এ নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইজিপি-র নির্দেশে বলা হয়েছে, জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সব জরুরি জরুরী সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।
গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঘোষণা দিয়ে সুনির্দিষ্ট কিছু জরুরি সেবার বাইরে অন্যান্য সেবা বন্ধ রাখার সরকারি ঘোষণা রয়েছে। করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজন (খাদ্যদ্রব্য, ঔষধ কেনা, চিকিৎসা, মৃতদেহ সৎকার ইত্যাদি) ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে না যেতে জনগণকে অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App