×

জাতীয়

কেরানীগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ১১:২৪ এএম

র‌্যাব ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে। কারখানা থেকে জাল মুদ্রা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। ক্ষুদে বার্তায় জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লাখ ভারতীয় জাল রুপিসহ দুইজনকে আটক করা হয়েছে। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, অভিযানের সময় ১০ লাখ ভারতীয় জাল রুপি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আজ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App