×

জাতীয়

উপজেলা পর্যয়ে নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০২:৫০ পিএম

দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো দুইজন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। নতুন করে যাতে বিস্তার না ঘটাতে পারে সেই লক্ষ্যে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুজন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

ডা. হাবিবুর রহমান বলেন, আজকে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি নির্দেশনা পেয়েছি। ইতোমধ্যে আমাদের মহাপরিচালক ঢাকাসহ প্রত্যেকটা বিভাগের পরিচালক এবং সব সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছেন, যেন আজকের মধ্যে প্রত্যেক উপজেলা থেকে কমপক্ষে দুইটি করে নমুনা সংগ্রহ করা হয়। তাই আজকের মধ্যে আমরা অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করে আগামীকালের মধ্যে পরীক্ষা করতে পারি।

গত ২৪ ঘণ্টায় আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারা দুজনই পুরুষ। এ নিয়ে দেশে মোট ৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App