×

জাতীয়

দুদক পরিচালকের মৃত্যু, আইসোলেশনে স্ত্রী-সন্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৯:৫৯ এএম

দুদক পরিচালকের মৃত্যু, আইসোলেশনে স্ত্রী-সন্তান

দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান।

রাজধানী কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। সোমবার ( ৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। দুদকের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। দুদকের পরিচালক মারা যাওয়ার পর তার স্ত্রী ও ছেলেকে আইসোলেশনে নেয়া হয়েছে। এ ঘটনার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ শোক প্রকাশ করেছেন। দুদক সূত্র জানায়, গত ২২ মার্চ প্রথম দফায় জ্বর আসে জালাল সাইফুরের। তখন তাপমাত্রা কম ছিল। ওই সময় জ্বর সেরে যায়। দ্বিতীয় দফায় ২৪-২৫ তারিখ আবার তার জ্বর আসে। তখনও তাপমাত্র কম ছিল। জ্বরের সঙ্গে হালকা কাশিও ছিল। দু’দিন পর তিনি সুস্থ হয়েছে যান। তবে জ্বর নিয়ে তিনি অফিস করেন। তৃতীয় দফায় ৩০ তারিখ পুনরায় তার জ্বর আসে। এবার তাপমাত্রা একটু বেশি ছিল। সেদিনই তিনি আইইডিসিআরকে জানান। পরে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে এবং রাতেই তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়। এরপর জালাল সাইফুরকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরে সোমবার সকালে তিনি মারা যান। এদিকে, ২৪-২৫ মার্চ অফিস করার সময় জালাল সাইফুরের সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App