×

জাতীয়

বর্ধমান বোমা হামলার আসামি জঙ্গি নেতা আবু সাঈদ গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৭, ১১:০৩ এএম

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলা মামলার অন্যতম আসামি এবং নিষিদ্ধঘোষিত জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান আবু সাঈদ ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৫) বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিনগত রাত একটার দিকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থেকে জেএমবির শুরা সদস্য ও মোস্ট ওয়ান্টেড আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। সে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলা মামলার অন্যতম আসামি। এ সময় আবু সাঈদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, একটি চাকু ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে বগুড়া পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি) মো. আসাদুজ্জামান পরবর্তীতে সংবাদ সন্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানান সনাতন চক্রবর্তী। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে দু’জন নিহত হন। তারা হলেন- শাকিল গাজী ও করিম শেখ। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই হামলার জন্য বাংলাদেশের জেএমবিকে দায়ী করেছে। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর জেএমবির উত্তরাঞ্চলের সামরিক প্রধান ও শুরা সদস্য বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টারসহ (৪৫) চারজনকে আগ্নেয়াস্ত্রসহ বগুড়া থেকে গ্রেপ্তার করেছিল বগুড়া জেলা ডিবি। এ সময় পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মহান বিজয় দিবসে ঢাকায় বড় ধরনের কোনো নাশকতায় অংশ নিতে রওনা হচ্ছিলেন। ঢাকার পথে মোকামতলা থেকে রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App