×

জাতীয়

কিট পরীক্ষার অনুমতি পেল গণস্বাস্থ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৪:৪৭ পিএম

কিট পরীক্ষার অনুমতি পেল গণস্বাস্থ্য
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান গতকাল বুধবার (২৯ এপ্রিল) এ অনুমতি দিয়ে চিঠি লেখে ওষুধ প্রশাসন। আজ বৃহস্পতিবার সেই চিঠি পেয়েছে বিএমএসএসইউ ও গণস্বাস্থ্য কেন্দ্র। ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ওষুধ প্রশাসনের পক্ষ থেকে গতকাল বিএমএসএসইউ ও গণস্বাস্থ্য কেন্দ্রর কাছে ইস্যু করা হয় এবং আজ দুই প্রতিষ্ঠানই সেই চিঠি পেয়েছে। আমরা চাচ্ছিলাম যে, দুই লাইনের একটা চিঠি দেন, ফাইনালি তারা ব্যুরোক্রেসি (আমলাতান্ত্রিকতা) বাদ দিয়ে চিঠি দিয়েছে।’ ‘বিএসএমএমইউ কীভাবে গবেষণা করবে, তাদের চাহিদা মতো মাল-মসলা দেব। আগামী শনিবার তাদের সঙ্গে আমরা এসব বিষয় নিয়ে বসবো’, যোগ করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App