×

জাতীয়

দারুসসালামে তরুণীকে গণধর্ষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৫:২৪ পিএম

দারুসসালামে তরুণীকে গণধর্ষণ
রাজধানীর দারুসসালামে ১৮ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৬ ধর্ষকের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা দায়ের করেছে ধর্ষিতা ওই তরুণী। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দারুসসালাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ দুলাল হোসেন জানান, ওই তরুণী শাহআলী এলাকায় থাকে। সে তালাকপ্রাপ্তা। গত সোম বার (২৭ এপ্রিল) সে পালপাড়া তার বড় বোনের বাসায় বেড়াতে আসে। এর পরদিন মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সে বোনের বাসা থেকে বাইরে হাটতে বের হয়। তখন তার সাবেক স্বামীর কয়েকজন বন্ধুর সাথে তার দেখা হয়। কিশোরীর অভিযোগ, ওই ৬জন তাকে কু প্রস্তাব দেয় এবং কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে দারুসসালাম থানাধীন নামা বেরিবাধে নিয়ে যায়। সেখানে সন্ধ্যার কিছু সময় পর ৬জন মিলে তাকে গণধর্ষণ করে। পরে তারা চলে গেলে তরুণীও বাসায় চলে যায়। এরপর বুধবার ( ২৯ এপ্রিল) রাতে তরুণী থানায় এসে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এর পরপরই ধর্ষক সাকিবকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ । বাকি আসামিরা পলাতক রয়েছে। তিনি আরো জানান, তরুণী জানায় ওই ছেলেরা জোহরাবাদ এলাকায় থাকে। পলাতকদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App