×

জাতীয়

বিদেশ থেকে আসছে আরো ৫০ লাগেজ ভ্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৪:৩৯ পিএম

বিদেশ থেকে আসছে আরো ৫০ লাগেজ ভ্যান

ফাইল ছবি

সারাদেশে রেলের মাধ্যমে শাক সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহনের জন্য বিদেশ থেকে আরো ৫০টি অত্যাধুনিক লাগেজ ভ্যান আমদানি করছে কর্তৃপক্ষ। শীতাতপ নিয়ন্ত্রিত এসব লাগেজ ভ্যানে মাছ-মাংস, দুধ-ডিম, শাক-সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার (২ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আমরা কিছুটা হোঁচট খেয়েছি। এই সংকট থেকে উত্তরণের জন্য একা খাবার খাবেন না। নিজের প্রতিবেশীর খোঁজ-খবর নিবেন। যারা না খেয়ে আছে তাদেরকে ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে খাবার পৌঁছে দিন। সবাই মিলে এসব দায়িত্ব নিলে এ সংকট কেটে যাবে। করেনায় কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাছান, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমুখ ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App