×

জাতীয়

ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ১২:৩৪ পিএম

ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের নির্দেশ

মৎস্য অধিদফতর।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে মাছচাষিদের ক্ষতি লাঘবের জন্য অনলাইনে বাজারজাতকরণ এবং ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের নির্দেশ দিয়েছে মৎস্য অধিদফতর। শনিবার (২ মে) ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও রংপুরের মৎস্য অধিদফতরের উপ-পরিচালকদের কাছে নির্দেশনা দিয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণজনিত বিশেষ পরিস্থিতিতে নিয়মিত বাজার ব্যবস্থায় প্রতিরোধপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে মাছচাষি, ক্রেতা-বিক্রেতা প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। ক্রেতারা করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে জনাকীর্ণ বাজারে যেতে চাচ্ছেন না। এতে মাছচাষিরা উৎপাদিত মাছ বিক্রি করতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় কিছু উদ্যোক্তাকে মোটিভেশনের মাধ্যমে অনলাইনে মাছ বেচাকেনার ব্যবস্থা নিতে পারলে মাছচাষি, ক্রেতা-বিক্রেতা এবং সর্বোপরি সাধারণ মানুষ লাভবান হবে।

দেশের প্রত্যেক এলাকায় কিছু বিত্তশালী মানুষ এ বিশেষ পরিস্থিতিতে মানবিক দৃষ্টিতে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। ত্রাণ বিতরণ উপকরণের সঙ্গে কার্প জাতীয় মাছ বিতরণের ব্যবস্থা করতে পারলে দরিদ্র ও অসহায় মানুষের আমিষ ও পুষ্টির অভাব দূর করাসহ মাছচাষিদের মাছ বিক্রির সুব্যবস্থা করা যায়।

কুমিল্লা জেলার হোমনা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের পন্থা অবলম্বনের উদাহরণ চিঠিতে তুলে ধরা হয়েছে।

উপ-পরিচালকদের উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অধীনস্থ জেলার উপজেলাগুলোতে অনলাইন মাছ বাজারজাতকরণ এবং ত্রাণসামগ্রীর সঙ্গে মাছ বিতরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় মৎস্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App