×

জাতীয়

গণমাধ্যমকর্মীদের সুরক্ষা সামগ্রী দিয়েছেএনআরবিসি ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৭:১৯ পিএম

গণমাধ্যমকর্মীদের সুরক্ষা সামগ্রী দিয়েছেএনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংক

কোভিড-১৯ বা করোনাভাইরাস থেকে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দিতে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট বা পিপিই দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক।

রবিবার (৩ মে) ( ইকোনমিক রিপোর্টার্সফোরাম (ইআরএফ) এর সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম এবং অন্যান্য সদস্য হারুনুর রশীদ, রেজাউল হক কৌশিক, হাসান সোহেল এবং একাত্তর টিভি সাংবাদিক জাহিদুল ইসলাম, এটিএন নিউজ, এনটিভি, এসএ টিভি এর প্রতিনিধিদের হাতে এ সব সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনাপরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. রুহুল আমিনসহ উর্দ্ধতনকর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক ও বিশেষ চশমা। এর আগে ডিবিসি নিউজের সংবাদকর্মীদের জন্যও সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে।

উল্লেখ্য,এনআরবিসি ব্যাংক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দেশের ২৩টিহাসপাতাল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগতচিকিৎসক ও পুলিশকে ৫০০০টি পিপিই, ৫০০০টি সার্জিক্যাল মাস্ক,১০০০টিকেএন-৯৫ মাস্ক, ৪০০টি বিশেষ চশমা এবং হেড শিল্ড বিতরণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App