×

জাতীয়

‘দিদারুলের মুক্তি চাই, রাষ্ট্রের ফ্যাসিবাদী রুখে দাঁড়ান’

Icon

nakib

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৪:৫০ পিএম

‘দিদারুলের মুক্তি চাই, রাষ্ট্রের ফ্যাসিবাদী রুখে দাঁড়ান’

বাসদ (মার্কসবাদী)

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে বলেন, “কাল সন্ধ্যায় ইফতারির সময়ে ‘রাষ্ট্রচিন্তা’র সংগঠক দিদারুল ইসলাম ভূঁইয়াকে বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের একদল লোক। তারা নিজেদের র‌্যাব ৩ এর সদস্য বলে পরিচয় দিয়েছে। যদিও র‌্যাব ৩ এখনও আনুষ্ঠানিভাবে একথা স্বীকার করেনি। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলছে, এরকমভাবে বহু লোককে তুলে নিয়ে গিয়ে পরে স্বীকার করা, অন্য কোন জায়গায় ফেলে রাখা, এমনকি খুন পর্যন্ত করার ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী মাধ্যমে ঘটেছে। দিদারুলকে নিয়ে আমরা চিন্তিত, উদ্বিগ্ন। আমরা যতটুকু জানি, তিনি সরকারের বিভিন্ন অন্যায়, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ বিষয়ে লেখেন, মতামত তৈরি করেন। এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেন। এই অধিকার দেশের প্রত্যেকটি নাগরিকের আছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখছি বাংলাদেশে সরকারের বিরুদ্ধে কথা বললে শুধু আটক নয়, একেবারে গুম করে দেয়া হচ্ছে। খুব খোলামেলাভাবে; মানবাধিকার, গণতন্ত্র এসবকিছুর তোয়াক্কা না করে সরকারি বাহিনী একের পর এক প্রতিবাদী লোককে তুলে নিয়ে যাচ্ছে। কখনও তুলে নেয়ার ঘটনা স্বীকার করছে, কখনও করছেনা। কিছুদিন আগে সাংবাদিক কাজলকে গুম করা হলো, এখন তাঁকে নিয়ে আরেকটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এর আগে সাংবাদিক শহীদুল আলমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদপত্রে, টিভি, মিডিয়ায়, রাজপথে-যারাই যেখান থেকে প্রতিবাদ করছেন, তাদের বিরুদ্ধেই সরকার আগ্রাসী হয়ে উঠছেন। বেআইনিভাবে ক্ষমতায় আসা এই সরকার রাজনৈতিকভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে, এতটুকু সমালোচনা তারা সহ্য করছে না। আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত অর্জন ধুলিস্যাৎ হয়ে গেছে। বাকস্বাধীনতা, গণতন্ত্রের কোন ছাপই এই দেশে নেই। রাষ্ট্রের এই ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে দিদারুলের মুক্তি দিন। দমন-পীড়ণ বন্ধ করে মহামারীর হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য কার্যকর পদক্ষেপ নিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App