×

জাতীয়

স্টেশনের ফাঁকা জায়গায় শাকসবজি চাষের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৭:২৪ পিএম

স্টেশনের ফাঁকা জায়গায় শাকসবজি চাষের নির্দেশ

ফাইল ছবি

রেল স্টেশনের পরিত্যক্ত ও ফাঁকা জায়গায় শাক-সবজি চাষ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে স্টেশনগুলোর ইনচার্জদের কাছে এ ধরনের নোটিশ পাঠানো হয়। ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ‘সিআরএম/ঢাকা মহোদয়ের কন্ট্রোল আদেশ মোতাবেক প্রত্যেক স্টেশনের সীমার মধ্যে অবস্থিত অব্যবহৃত জায়গায় শাক-সবজি চাষের জন্য বলা হয়েছে।

‘একটি ফাঁকা জায়গাও অনাবাদী থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর কর্মকর্তা-কর্মচারীদের সুষম চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ঢাকা বিভাগের সব স্টেশনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে ঢাকা বিভাগের স্টেশন ইনচার্জদের নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, এ নির্দেশনা পাওয়ার পরে প্রত্যেক স্টেশন ইনচার্জরা নিজ নিজ সীমার পরিত্যক্ত জায়গায় শাক-সবজি চাষ করবেন।

রেলসূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা বিভাগে ১৪৩টি রেলস্টেশন রয়েছে। প্রত্যেক স্টেশনের প্লাটফর্ম, লোকশেড কিংবা লাইনের পাশের অনেক জায়গা ফাঁকা বা অব্যবহৃত পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় সেসব স্থানে সবজি উৎপাদনের সিদ্ধান্ত নেয় রেলওয়ে।

ঢাকা বিভাগ রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী বলেন, আমাদের অনেক জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অযথা জায়গাগুলো ফাঁকা না রেখে অন্তত সবজি চাষ করলে রেলের কর্মচারীদের কিছুটা হলেও চাহিদা পূরণ হবে। এসব সবজি চাষের প্রয়োজনীয় খরচ সংশ্লিষ্ট স্টেশন সরবরাহ করবে। উৎপাদিত পণ্য নিজেরা ভোগ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App