×

জাতীয়

 বোনাসসহ বকেয়া পরিশোধের দাবি গার্মেন্ট টিইউসি’র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৪:১৮ পিএম

 বোনাসসহ বকেয়া পরিশোধের দাবি গার্মেন্ট টিইউসি’র

ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি মাসের ২০ তারিখের মধ্যেই গার্মেন্ট শ্রমিকদের সব বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। শুক্রবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাদেকুর রহমান শামিম, কে এম মিন্টু প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।

টিইউসি নেতারা বলেন, ২০ মে’র মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেসিকের সমান ঈদ বোনাস, মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন এবং ওভারটাইমের টাকা পরিশোধ করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বর্তমান করোনা পরিস্থিতিতে যারা কারখানায় কাজ করছেন, তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকরা আক্রান্ত হলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা ও উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবিও জানান তারা।

নেতারা আরো বলেন, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও হাজার হাজার শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। আমাদের দাবি, সরকারি সিদ্ধান্ত অনুসারে করোনাকালে ছাঁটাই সব শ্রমিককে পুনর্বহাল করতে হবে। এই দুর্যোগের সময় কোনো শ্রমিক ছাঁটাই বরদাস্ত করা হবে না বলে হুসিয়ারী দেন টিইউসি নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App