×

জাতীয়

দারুসসালামে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৮, ০৪:০৭ পিএম

দারুসসালামে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার
পৃথক ঘটনায় রাজধানীর দারুসসালামে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শিশু শাকিব ও প্রতিবন্ধী ইব্রাহীম। মঙ্গলবার দারুসসালাম থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান,সোমরাব দিবাগত রাতে শাহাআলী শপিং সেন্টার সামনে সড়ক দুর্ঘটনায় শাকিব নামে এক শিশু মারা গেছে। শাকিব শাহআলী মাজার এলাকার ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে, ট্রাকচাপায় শিশু শাকিবের মৃত্যু হয়েছে। এদিকে রাতে দারুসসালাম রড় মসজিদ সংলগ্ন একটি বাসা ইব্রাহীম নামে এক প্রতিবন্ধী বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহরওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ইব্রাহীমের স্ত্রী গৃহকর্মী হিসেবে মানুষের বাসায় কাজ করে। এমনিতে ইব্রাহীম পঙ্গু ছিলো। ধারণা করা হচ্ছে, অভাবের কারণে সে আত্মহত্যা করতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App