×

জাতীয়

গাজীপুরে ট্রেন-কাভার্ডভ্যানের সংঘর্ষে ২জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৮, ১০:৪৩ এএম

গাজীপুরে ট্রেন-কাভার্ডভ্যানের সংঘর্ষে ২জন নিহত
খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে গাজীপুরের সালনার মোল্লাপাড়া রেলক্রসিং এলাকায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী। তাদের নাম-পরিচয় জানা যায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ক্যাম্পের এসআই মো. রকীবুল হক জানান, রাত সাড়ে ৯টার দিকে পোশাকভর্তি একটি কাভার্ডভ্যান রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী নিহত হন। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান। দুর্ঘটনার পর জয়দেবপুর জংশনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, মৌচাক স্টেশনে রাজশাহীর পদ্মা এক্সপ্রেসসহ আশেপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন আটকে ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, গ্রেপ্তার যুবক

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, গ্রেপ্তার যুবক

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

নতুন মোড়কে র‍্যাবকেই পুনর্গঠন করা হচ্ছে

র‍্যাব বিলুপ্ত নিয়ে নাহিদ নতুন মোড়কে র‍্যাবকেই পুনর্গঠন করা হচ্ছে

কম্বোডিয়ায় স্ক্যামের শিকার ৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

কম্বোডিয়ায় স্ক্যামের শিকার ৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App