×

জাতীয়

সহমর্মিতা জানাতে মমতাকে প্রধানমন্ত্রীর ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২০, ০১:০০ পিএম

সহমর্মিতা জানাতে মমতাকে প্রধানমন্ত্রীর ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২২ মে) সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি সহমর্মিতা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (২০ মে) ভারতের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আমফান। তাণ্ডবে লণ্ডভণ্ড করে দিয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলী এবং পশ্চিম মেদিনীপুরের অনেক এলাকায়। হাজার হাজার কাঁচা বাড়ি ও গাছপালা ভেঙে গেছে আম্পানের ভয়াল থাবায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে।

একইদিন বিকালে বৃষ্টি ঝড়িয়ে সাগর থেকে উপকূলে উঠে আসে আম্পান। এর মূল চোখ ছিলো ভারতের দিকে। তবে বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা ও সুন্দরবন অংশের ওপর আঘাত করার পর আমফানের বাংলাদেশ অংশটি উঠে আসে স্থলভাগে। উপকূলীয় জেলাগুলোতে ঝড়ের তীব্রতা খুব বেশি না হলেও এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App