×

জাতীয়

সৈয়দ মঞ্জুর এলাহীও করোনা আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ১০:২৬ এএম

স্ত্রী নিলুফার মঞ্জুর করোনা আক্রান্ত হওয়ার পর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীরও করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে।

তাদের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন তার মা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। আর তার বাবা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এ গ্রুপের চেয়ারম্যান। আর তার ছেলে নাসিম মঞ্জুর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

তৃতীয় পরীক্ষাতেও নিলুফার মঞ্জুরের করোনা পজিটিভ এসেছে জানিয়ে তার ছেলে বলেন, আপনারা আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন। নিলুফার মঞ্জুর কোমায় আছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

হাসনাত আবদুল্লাহ সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App