×

জাতীয়

করোনা সংকট কাটিয়ে নবউদ্যমে আগাবে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ০১:১১ পিএম

সরকারপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণা প্রদীপ জ্বালিয়েছে ঠিক তেমনি করোনা সংকট জয় করে আবারও নবউদ্যমে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৪ মে) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দুর করে সহমর্মিতার সহজাত বাঙ্গালির চেতনায় নিজেদের জাগিয়ে তোলার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,এবারের ঈদ শেষ নয়,পরবর্তী সুরভিত সকালের,বর্ণময় ঈদের।

তিনি মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান দেশবাসীকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বৈশ্বিক মহামারী করোনা সংকটে আক্রান্ত বিশ্ব সমাজ,এ সংকটে সুনিশ্চিত ও নিরাপদ ভবিষ্যতের স্বার্থে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপনের আহবান জানান।

ওবায়দুল কাদের করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবো ইনশাআল্লাহবাংলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

ভোটার স্থানান্তর নিয়ে ইসির চিঠি

ভোটার স্থানান্তর নিয়ে ইসির চিঠি

প্রধানমন্ত্রী-গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

প্রধানমন্ত্রী-গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App