×

জাতীয়

ঈদের দিন বৃষ্টি হতে পারে, আছে কালবৈশাখীর শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ০৭:৪০ পিএম

ঈদের দিন সকালে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে না। কোথাও কোথাও আবার কালবৈশাখীরও আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বেশিরভাগ অঞ্চলের মানুষ নির্বিঘ্নে ঈদের নামাজ পড়তে পারবেন। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে, সেই সঙ্গে ঢাকা, টাঙ্গাইল এবং কুমিল্লা অঞ্চলে বৃষ্টির আশঙ্কা আছে।

তিনি বলেন, তবে এই মৌসুমে ঝড়-বৃষ্টি হওয়া স্বাভাবিক। সোমবার (২৪ মে) কালবৈশাখীও হতে পারে। তবে সেটি একেবারে নিশ্চিত করে বলা সম্ভব না এখনই।

আমফান দুর্বল হয়ে যে লঘুচাপ হয়েছিল সেটিও নেই। আকাশ পরিষ্কার। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও মেঘ আছে। ডিমলা, শ্রীমঙ্গল ও রাজারহাটে রবিবারও বৃষ্টি হয়েছে। এ কারণেই সোমবারও কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

২৪ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়, টাঙ্গাইল, ঢাকা ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App