×

জাতীয়

করোনা কেড়ে নিলো নিলুফার মঞ্জুরের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৯:৩২ এএম

করোনা কেড়ে নিলো নিলুফার মঞ্জুরের প্রাণ

নিলুফার মঞ্জুর

এবার করোনাভাইরাস কেড়ে নিলো ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের প্রাণ। মঙ্গলবার (২৬ মে) ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈঢদ মঞ্জুর এলাহীর স্ত্রী। এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত। তার মৃত্যুর খবরে এ স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

হাসনাত আবদুল্লাহ সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App