×

জাতীয়

প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যের প্রিন্স চার্লসের চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২০, ০২:১১ পিএম

যুক্তরাজ্যের প্রিন্স চার্লস ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। ইহসানুল করিম জানান, চার্লস, প্রিন্স অফ ওয়েলস এবং তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়া সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।

প্রিন্স অব ওয়েলস চিঠিতে লিখেছেন, ‘প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাংলাদেশে মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে আমি এবং আমার স্ত্রী যে কী পরিমাণ দুঃখ পেয়েছি তা আপনাকে জানাতে চাই। যারা হতাহত হয়েছেন বা ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদের জন্য আমার ও ক্যামিলিয়ার হৃদয় ভেঙে গেছে।’

চিঠিতে চার্লস আরও বলেন, ‘আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতোটা ভয়ানক কঠিন ছিল। কেননা এই সময় তারা একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন।’

চার্লস যোগ করেন, ‘আমাদের সমবেদনা এবং বিশেষ প্রার্থনা আপনার জন্য। কোভিড-১৯ মহামারী এবং এই ভয়াবহ তীব্র ঝড়ের ক্ষতি, উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের প্রেক্ষাপটে এমন উদ্বেগের সময়ে আপনি জনগণের সঙ্গে রয়েছেন।’

প্রসঙ্গত, সুপার সাইক্লোন আম্পান গত ২০ মে বিকালে ভারত ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রথমে আঘাত হানে। এতে দেশের উপকূলীয় এলাকা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ব্যাপক ক্ষতি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App