×

জাতীয়

নির্বাচন কমিশনের চার কর্মকর্তাকে বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৫:১৩ পিএম

নির্বাচন কমিশনের চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে দুজনকে সিলেট থেকে ঢাকায়। একজনকে ঢাকা থেকে সিলেট। আরেকজনকে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আব্দুল মোত্তালিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয় বলে ইসি সূত্রে জানা গেছে।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানকে ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে, ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদেরকে সিলেটে, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আতাউর রহমানকে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এবং সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপণ সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App