×

জাতীয়

শাহজালালে সাড়ে ৪ ঘণ্টাপর প্লেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ১১:০৬ এএম

শাহজালালে সাড়ে ৪ ঘণ্টাপর প্লেন চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে প্লেন চলাচল বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার পর থেকেই বিমানবন্দরে প্লেন উড্ডয়ন-অবতরণ স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে ভোর ৬টার পর থেকে শাহজালালের আকাশে এ অচলাবস্থা তৈরি হয়। প্লেন ওঠা-নামা স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের দায়িত্বরত সিকিউরিটি অফিসার এএসপি (এপিবিএন) তারিক আহমেদ জানান, কুয়াশা কমে ভিজিবিলিটি বাড়ায় সকাল ১০টার পর থেকে প্লেন উড্ডয়ন-অবতরণ স্বাভাবিক হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে বিমানবন্দরে প্লেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় সংশ্লিষ্ট ফ্লাইটগুলোর যাত্রীদের। তবে বিমানবন্দরের কার্যক্রম ফের স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App