×

জাতীয়

কথাসাহিত্যিক শওকত আলী লাইফ সাপোর্টে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৮, ১২:২৬ পিএম

কথাসাহিত্যিক শওকত আলী লাইফ সাপোর্টে
গুরুতর অসুস্থ কথাসাহিত্যিক শওকত আলীকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে অবস্থার আরও অবনতি হলে তাকে ওই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। শওকত আলীর ছেলে আসিফ শওকত কল্লোল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবার শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় জ্ঞান ফিরছে না। এ কারণে চিকিৎসকরা আজ ভোর ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে আসিফ শওকত জানান, আগে থেকেই বাবার কিডনি, হার্ট ও ফুসফুসে সমস্যা ছিল। রক্তে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেসব সমস্যার মাত্রাও আরও বেড়েছে। তার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় শওকত আলীকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App