×

জাতীয়

কামাল লোহানীর মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২০, ০৩:৪৭ পিএম

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক শোক বার্তায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, একুশে পদকপ্রপ্ত, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী ছিলেন প্রগতির আলোকবর্তিকা। অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে তিনি অনন্য সাধারণ অবদান রেখে গেছেন। সংগঠক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আজীবন প্রগতিশীল ও সুস্থ ধারার সংস্কৃতিকে বেগবান করতে নিরলসভাবে কাজ করে গেছেন। বাঙালি জাতি তাঁর অবদানকে চিরদিন স্মরণে রাখবেন।

উল্লেখ্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী শনিবার (২০ জুন) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App