×

জাতীয়

বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে : সুমিত্রা মহাজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৭, ১০:৩৯ এএম

কাগজ অনলাইন প্রতিবেদক : ভারতের পার্লামেন্টের (লোকসভা) স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, বিগত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন আয়োজন করে বাংলাদেশ তাদের সক্ষমতা প্রমাণ করেছে। আসন্ন ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শন (সিপিএ) সম্মেলন আয়োজনেও বাংলাদেশ সফল হবে। অষ্টম সার্ক স্পিকার্স সম্মেলন উপক্ষে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সোমবার রাতে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। ৪ অক্টোবর (বুধবার) রাজধানী কলম্বোয় অষ্টম সার্ক স্পিকার্স সম্মেলন শুরু হবে। সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষীক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি এবং আগামী ১ থেকে ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে ভারতের লোকসভা ও রাজ্যসভা থেকে একটি বড় প্রতিনিধিদল অংশ নেবেন বলে জানান সুমিত্রা মহাজন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ৬৩তম সিপিসি আয়োজনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। সম্মেলনে কমনওয়েলথভুক্ত সব রাষ্ট্র ও বিভিন্ন সিপিএ ব্রাঞ্চের স্পিকার, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্য ও অন্যান্য সদস্যসহ প্রায় ছয়শ' প্রতিনিধি অংশ নেবেন। বৈঠককালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দু’দেশের সংসদ সদস্যদের মধ্যে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App