×

জাতীয়

ওয়েস্টিনে পাপিয়ার একশ জোড়া স্যান্ডেল! কেন?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ১১:৩৪ পিএম

ওয়েস্টিনে পাপিয়ার একশ জোড়া স্যান্ডেল! কেন?

পাপিয়া

ওয়েস্টিনে পাপিয়ার একশ জোড়া স্যান্ডেল! কেন?

পাপিয়া

গুলশানের ওয়েস্টিন হোটেলের বিলাসবহুল ‘প্রেসিডেনশিয়াল স্যুইট’ ভাড়া নিয়ে কোটির টাকার উপরে বিল দিতেন আলোচিত পাপিয়া। সেই স্যুইট ছাড়াও আরো তিনটি কক্ষ প্রায় সাড়ে চারমাস ধরে নিজের দখলে রেখেছিলেন। হোটেল বিল বাবদ রোজ গড়ে আড়াই লাখ টাকা খরচ করতেন।

চাঞ্চল্যকর এসব তথ্য প্রকাশের পরই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা পাপিয়ার সম্পদের অনুসন্ধানে নেমেছিলেন। তবে তার আগে পাপিয়া সম্পর্কে কোনো তথ্য দিতেই রাজি ছিল না হোটেল কর্তৃপক্ষ। এ থেকে কৌতুহল ‍সৃষ্টি হয় পাপিয়ার সেই বিলাসবহুল স্যুইটে কি এমন ছিল যে সে সম্পর্কে তথ্য দিতে রাজি হচ্ছিল না হোটেল কতৃপক্ষ।

তবে এবার হতবাক করা খবর জানালেন দুদক কর্মকর্তারা। পাপিয়ার দখলে নেয়া প্রেসিডেনশিয়াল স্যুইটসহ তিন কক্ষে বিপুল মালামালের সন্ধান পাওয়া গেছে। যেসব মালামাল সরাতে গেলে ন্যুনতম তিনটি ট্রাকের প্রয়োজন পড়বে।

পাপিয়ার অঢেল অর্থ ব্যয়ের চাঞ্চল্যকর তথ্য প্রকাশের সূত্র ধরে অনুসন্ধানের জন্য দুদকের উপ পরিচালক শাহীন আরা মামতাজ গত ১৫ মার্চ পাপিয়া ও তার সহযোগীদের ব্যবহার করা ওয়েস্টিন হোটেলের তিনটি কক্ষ করেন। কক্ষগুলোর মালামালের ইনভেন্ট্রিও তৈরি করেন তিনি।

পরিদর্শনকালে সবচেয়ে অবাক করা দৃশ্য দেখেন তিনি। পাপিয়ার প্রেসিডেনশিয়াল স্যুইটে পাওয়া যায় একশ জোড়া স্যান্ডেল। শুধু তাই নয়, প্রচুর দামি দামি পোশাক আর ঘড়ি পাওয়া যায়। দুদক উপপরিচালক শাহীন আরা মামতাজ প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, অবাক হওয়ার মতো বিষয় যে সেখানে একশ জোড়া স্যান্ডেল পাওয়া গেছে। বেশির ভাগই পাপিয়ার। এছাড়া প্রচুর দামি দামি পোশাক ও ঘড়ি পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App