×

জাতীয়

ষাটোর্ধ্বদের কুরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০৩:৩৪ পিএম

ষাটোর্ধ্বদের কুরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ

বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক সমন্বয় সভা

আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি যে, ষাটোর্ধ্ব যারা আছেন তারা করোনাভাইরাসে বেশি আক্রান্ত হন। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তিরা কোরবানির পশুর হাটে যাতে না যান। সোমবার (২৯ জুন) দুপুরে নগর ভবন অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা ২০২০ উপলক্ষে বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক সমন্বয় সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আহবান জানান।

ডিএসসিসি মেয়র  ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ সময় বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদুল আজহা একটি বড় উৎসব। কিন্তু এবারের ঈদুল আজহা যেহেতু করোনাভাইরাস মহামারীকালীন, তাই উৎসব উদযাপনের পাশাপাশি যাতে করে করোনাভাইরাস এর বিস্তৃতি না ঘটে, সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, আন্তরিকভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন, করোনা মহামারীকে কোনভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নাই। তাই, যারা কোরবানির পশুর হাটে যাবেন তারা যেন মাস্ক, হ্যান্ড-গ্লাভস পরে এবং  সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাটে যান সেই অনুরোধ করছি। কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা মোবাইল কোর্টও পরিচালনা করবো।

এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা:) শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামানসহ দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App