×

জাতীয়

ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০১:১৮ পিএম

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী আজ বুধবার এক বিবৃতিতে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, ওয়াসা বছর না যেতেই আবারও পানির দাম শতকরা ২৫ ভাগ বাড়িয়েছে। প্রতি হাজার লিটার পানির দাম আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা, এখন তা বেড়ে দাঁড়াবে ১৪ টাকা ৪৬ পয়সা। করোনার এই দুর্যোগকালীন সময়ে মানুষের জীবনে যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে নাভিশ্বাস উঠছে, তখন এই মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাড়ার ঘা’ স্বরূপ। ওয়াসার সরবরাহকৃত পানি সবক্ষেত্রে নিরাপদ নয়। সেবার মান না বাড়িয়ে বছর বছর দাম বাড়ানো হয়। বিগত ১২ বছরে ১৪ বার দাম বৃদ্ধি করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে পানির মূল্য শতকরা ৫ ভাগ বাড়ানো হয়েছিল। ওয়াসা আইনে বছরে অনধিক মূল্য শতকরা ৫ ভাগ বাড়ানোর বিধান থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে। ফলে এ মূল্যবৃদ্ধি বেআইনী ও অযৌক্তিক। তিনি আরও বলেন, জনগণকে জীবনধারণের অত্যন্ত প্রয়োজনীয় এ পরিষেবা থেকে বঞ্চিত করে সরকার এডিবি’সহ (ADB) তথাকথিত সাম্রাজ্যবাদী দাতা সংস্থাসমূহের পরামর্শে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সুদূরপ্রসারী চক্রান্ত ছাড়া কিছু নয়। তিনি অবিলম্বে ওয়াসার পানির মূল্যবৃদ্ধির এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে ঘুরছে পে-স্কেলের প্রজ্ঞাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App