×

জাতীয়

বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন লতিফুর রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০১:৪৭ এএম

বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন লতিফুর রহমান

লতিফুর রহমান

শোক আর ভালোবাসায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। বুধবার (১ জুলাই) রাত ১০টায় গুলশান সেন্ট্রাল মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে মেয়ে শাজনীন তাসনিম রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বুধবার (১জুলাই) সকাল ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ায় গ্রামের বাড়ি ফারাজ মঞ্জিলে ঘুমের মধ্যে মারা যান লতিফুর রহমান। সন্ধ্যার পর কুমিল্লা থেকে ঢাকার গুলশানের বাসভবনে পৌঁছায় তার মরদেহ। পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয় পরিজন, বন্ধু, গুণগ্রাহীসহ হাজারো মানুষ অংশ নেন তার জানাজায়।

লতিফুর রহমানের নাতি যারেফ আয়াত হোসেন সবার কাছে তার নানার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘চার বছর আগে এই দিন ২০১৬ সালের ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলায় আমার ভাই ফারাজ আইয়াজ হোসেন তার জীবন স্যাক্রিফাইস করেছিলেন। এর ঠিক চার বছর পর একই দিনে আমাদের প্রিয় নানাভাই লতিফুর রহমান এ পৃথিবী থেকে চলে গেলেন। আমি সবার কাছে অনুরোধ করব আমার নানাভাইয়ের জন্য দোয়া করবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App