×

জাতীয়

ভারত-বাংলাদেশ সুসম্পর্ক অটুট থাকবে: রীভা গাঙ্গুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০২:৫৬ পিএম

ভারত-বাংলাদেশ সুসম্পর্ক অটুট থাকবে: রীভা গাঙ্গুলি
ভারত-বাংলাদেশ সুসম্পর্ক অটুট থাকবে: রীভা গাঙ্গুলি

রীভা গাঙ্গুলি দাশ

সংস্কৃতিগত মেলবন্ধনের কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক বিদ্যমান, তা ভবিষ্যতেও অটুট থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। সোমবার (২৭ জুলাই) দুপুরে নাটোর শহরের লালবাজারে শ্রী শ্রী জয়কালী মন্দির সংস্কার পরবর্তী ভার্চুয়াল যৌথ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তাই আগামীতেও ভারত সরকার বাংলাদেশের পাশে থেকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে। রীভা গাঙ্গুলী দাস বলেন, ২০১৬ সালের ২৩ অক্টোবর মন্দির সংস্কার কাজের উদ্বোধন করেন তৎকালীন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সেই ধারাবাহিকতায় ৯৭ লাখ টাকা অনুদান দেয় ভারত সরকার। সেই মন্দিরটি নতুনরূপে নির্মাণে সহযোগিতা করতে পারায় আমরা খুশি। [caption id="attachment_234064" align="aligncenter" width="700"] ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মন্দির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক[/caption] উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মন্দিরটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় পলক বলেন মহান মুক্তিযুদ্ধে ভারত সরকারের সহযোগিতার কথা আমরা কোনো দিনও ভুলবো না। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে ভারত সরকার। বর্তমানে বাংলাদেশে ১৯২ মিলিয়ন ডলারের ১২টি আইটি পার্ক নির্মাণেও সহযোগিতা করছে ভারত সরকার। ভারতের অকৃত্রিম বন্ধুত্বের ঋণ আমরা মনে রাখবো। অনুষ্ঠানে অংশ নেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেসা, উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App