×

জাতীয়

মাওলানা সাদের ইজতেমায় অংশ নেয়া তাবলিগ জামাতের সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৮, ০৩:৫৬ পিএম

মাওলানা সাদের ইজতেমায় অংশ নেয়া তাবলিগ জামাতের সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী
মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় অংশ নেবেন কিনা তা তাবলিগ জামাতের মুরব্বিরা সিদ্ধান্ত নেবেন; সরকার শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কিনা তা দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালী পাবলিক হেলথ ইনস্টিটিউট রোডে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় যাবেন কি যাবেন না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ইজতেমার শীর্ষস্থানীয় নেতারা ও তাবলিগ জামাতের মুরব্বিরা। সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। আমরা লক্ষ্য রাখছি যাতে বিশ্ব ইজতেমায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দেশ-বিদেশের মুসল্লিদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন বলেও জানান মন্ত্রী। এদিকে বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের দিল্লীর আমীর মাওলানা সাদ কান্ধলভী ইজতেমায় অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার বরাত দিয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, কমিশনার (ডিএমপি কমিশনার) স্যার বলেছেন, সাদ সাহেব ইজতেমা ময়দানে যাচ্ছেন না। আপাতত মাওলানা সাদ কাকরাইল মসজিদেই থাকছেন। উল্লেখ্য, ‘আপত্তিকর’ বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকেই তাবলিগ-জামাতের একটি অংশের অনুসারীরা রাজধানীতে মাওলানা সাদ বিরোধী বিক্ষোভ করেন। সাদকে বাংলাদেশে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর সড়কে তারা অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে কঠোর নিরাপত্তায় সেনানিবাসের ভেতর দিয়ে বিকেলে মাওলানা সাদকে কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মারকাজে (অফিস) নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App