×

জাতীয়

সময় হলে সব সত্য বলবেন সিফাত-শিপ্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০১:৩৮ পিএম

সময় হলে সব সত্য বলবেন সিফাত-শিপ্রা

সিফাত ও শিপ্রা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন জামিনে মুক্তি পাওয়া শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড সম্পর্কে যা জানেন সব বিস্তারিত সত্য তুলে ধরবেন বলে জানিয়েছেন তারা। সোমবার (১০ আগস্ট) রাতে কক্সবাজারে তাঁরা সাংবাদিকদের বলেন, কিছুদিন সময় দেন।

সিফাত বলেন, তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়ার পর একটি নম্বরবিহীন গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে বলে যেই গুঞ্জনটি গণমাধ্যমে ছড়িয়েছে সেটি ঠিক নয়। ওই গাড়িটি তার পারিবারিক গাড়ি ছিল।

শিপ্রা বলেন, ‘প্লিজ, প্রে ফর আস। সিফাত ও আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আপাতত এতটুকুই বলার আছে। আমরা প্রত্যেকটা কথা বলবো।

সিফাত সাংবাদিকদের বলেন, ‘অনেক গণমাধ্যমে আমার পায়ে গুলি লেগেছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটা সঠিক নয়। মানসিকভাবে ও শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার পায়ে গুলি লাগেনি। আশা করি সুষ্ঠু তদন্ত হবে। আমরা রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। এতদিন জেলে ছিলাম তাই কিছুই জানতে পারিনি। এখন জেল থেকে বের হয়ে দেখছি প্রায় সব মিডিয়া আমাদের জন্য লিখেছে।

শিপ্রা ও সিফাত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছেন। সোমবার দুপুরে সিফাত এবং মঙ্গলবার শিপ্রা কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে টেকনাফের শামলাপুর চেকপোস্টে তল্লাশির নামে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করে হত্যা করে পুলিশ। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সিফাতকে আটক করে তার বিরুদ্ধে দু’টি মামলা করে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। আর শিপ্রাকে হিমছড়ির নীলিমা রিসোর্ট থেকে গ্রেফতার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App