×

জাতীয়

বঙ্গবন্ধু মানেই শান্তিদূত, ন্যায় ও সাম্যের রক্ষাকর্তা: রীভা গাঙ্গুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৩:০৪ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পুনরাবৃত্তি করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বঙ্গবন্ধু মানেই শান্তিদূত, ন্যায় ও সাম্যের রক্ষাকর্তা তিনি একজন দৃঢ়চেতা মানুষ, একজন ঋষিতুল্য, একজন পাশবিকতা বিরোধী এবং যেকোনও জোরজুলুমের বিরুদ্ধে একটি ঢাল।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এই বইপাঠ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন রীভা গাঙ্গুলি দাশ। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের একটি সংক্ষিপ্ত ও প্রাণবন্ত ভার্চুয়াল বইপাঠ সভার আয়োজন করা হয়।

সভায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, ইউজিসি অধ্যাপক এবং অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি ভাষার অনুবাদক ড. ফকরুল আলম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ান স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. রাজগোপাল ধর চক্রবর্তী, দ্য এশিয়ান এইজ পত্রিকার সম্পাদক ও শেখ মুজিবুর রহমান বইয়ের লেখক সৈয়দ বদরুল আহসান, বিশ্বভারতীর ইতিহাস বিভাগের শিক্ষক ড. শুভায়ু চট্টোপাধ্যায় এবং কবি, উদ্যোক্তা ও ঢাকা লিট ফেস্টের সহ-প্রতিষ্ঠাতা মিস সাদাফ সাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App