×

জাতীয়

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৩:০৬ পিএম

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে অভিযোগ দায়ের করেন সাংবাদিক বিপ্লব দে।

বাদীপক্ষের আইনজীবী মিথুন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল 'জয়নিউজ' এর সিইও বিপ্লব দে ‘বিশ্ব সনাতন ঐক্যের’ সমন্বয়ক পরিচয়ে অভিযোগটি দায়ের করেন বলে তিনি জানান।

মামলার আরজিতে বলা হয়, গত ৯ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত একটি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ। এতে সনাতনী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App