×

জাতীয়

সাকিবের স্ত্রীর বিরক্ত কিছু ফেসবুক অ্যাডমিনদের ওপর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৫:১৪ পিএম

সাকিবের স্ত্রীর বিরক্ত কিছু ফেসবুক অ্যাডমিনদের ওপর

শিশিরের সঙ্গে সাকিব আল হাসান/ফাইল ছবি।

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের শিশুকন্যার ছবিতে কুরুচিপূর্ণ কমেন্টগুলোর স্ক্রিনশট শিশুটির ওই ছবির ওপর বসানো এবং পোস্টটি ফেসবুকে দ্রুত ভাইরাল করায় কিছু ফেসবুক পাতার অ্যাডমিনদের ওপর বিরক্তবোধ করেছেন সাকিব আল হাসানের স্ত্রী, উম্মে আহমেদ শিশির। এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে শিশির নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ইংরেজিতে একটি স্ট্যাটাস লিখেছেন।

সেখানে উম্মে আহমেদ সাকিব লিখেছেন, এই ব্যাপারটা নিয়ে কি ঘটছে, সে সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। এটা আসলে আমাদের জন্য কোন ব্যাপার না। কারণ পাবলিক ফিগার হিসাবে আমাদের অনেক ভক্ত আর অনুসারী রয়েছে, সেখানে অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সমালোচনাকারীও রয়েছে। আমরা সবসময়েই মনোযোগের কেন্দ্রে থাকি, সেটা অবশ্যই ভালো দিক।

এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনায় বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, বিশ্বের অনেক দেশের তারকারা এ ধরণের মন্তব্যের শিকার হন, কিন্তু প্রতিবাদ করার নামে সেখানে মোবাইল ঘেঁটে হাজার হাজার ভালো মন্তব্যের ভেতর থেকে ৪/৫টা খারাপ মন্তব্য খুঁজে বের করার সময় কারো নেই। হাজার হাজার ভালো মন্তব্যের ভেতর থেকে মাত্র ৪/৫টি খারাপ মন্তব্য নিয়ে পুরো ব্যাপারটা ঘটছে।

তিনি লিখেছেন, আমি এসব মন্তব্যকারীদের কিছু বলবো না, কারণ ওদের নিয়ে আমি বিরক্ত নই। কিন্তু আমি বিরক্ত কিছু ফেসবুক পাতার অ্যাডমিনদের ওপর, যারা ওই ৪টি মন্তব্য খুঁজে বের করে, যেটা কোন ঘটনাই নয়, সেটাকে বড় ঘটনা বানিয়েছেন।

ফেসবুক পাতার অ্যাডমিনদের উদ্দেশ্যে লিখেছেন, এই সুযোগে আপনারা আপনাদের পাতার প্রচার কামিয়ে নিন। কিন্তু এসব আমাদের উদ্দেশ্য অথবা জীবনযাপনে কোন পরিবর্তন আনবে না। কারণ এসব তুচ্ছ ব্যাপারে আমরা কোন গুরুত্ব দেই না। স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন, আমার ছবির নীচে মন্তব্য দেখার জন্য আপনার বসার দরকার নেই, সেটা সময়ের অপচয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App