×

জাতীয়

ফরিদপুরের সেই ছাত্রলীগ নেতা রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৬:০৭ পিএম

ফরিদপুরের সেই ছাত্রলীগ নেতা রিমান্ডে

নিশান মাহামুদ শামীম/ফাইল ছবি।

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীমকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। শামীমকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন। এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। গত ২৬ জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামি করে অবৈধ উপায়ে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করে সিআইডি। সেই মামলায় সিআইডি রুবেল ও বরকতকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে এর সঙ্গে জড়িত অনেকের নাম প্রকাশ করেন তারা। সিআইডি পুলিশ জানায়, রুবেল-বরকতের স্বীকারোক্তি অনুযায়ী ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুরে চাঁদাবাজি ও হামলার মামলা রয়েছে। এ মামলায় আরও গ্রেফতার হয়েছেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী ও জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বেল্লাল হোসেন। গত ১৬ জুন রাতে শহরের মোল্লাবাড়ী সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে সুবল চন্দ্র সাহা গত ১৮ জুন ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয়ে আসামি করে একটি মামলা দায়ের করেন। ৭ জুলাই পুলিশের বিশেষ অভিযানে সুবল সাহার বাড়িতে হামলার মামলায় গ্রেফতার হন ফরিদপুর শহর আওয়ামী লীগের সেই সময়ের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ সাতজন। এরপর ঢাকার সিআইডি পুলিশ বরকত ও রুবেলের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্তে নামে। তদন্তে প্রাথমিকভাবে দুই হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়ে এই মামলা দায়ের করা করে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App