×

জাতীয়

স্কুল-কলেজের ছুটি আরো বাড়তে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৩:২৬ পিএম

করোনার কারণে বন্ধ থাকা স্কুল-কলেজের ছুটি আরও বাড়তে পারে বলে জানা গেছে। এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হবে তা চিন্তাভাবনা করছে সরকার। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বর্তমান ছুটি শেষে এটি আরও বাড়ানো হতে পারে। ইতোমধ্যে এ বছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষাও হবে না বলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এসব তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, পিইসি পরীক্ষা স্থগিত রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। সরকার চিন্তাভাবনা করছে স্কুল কলেজের ছুটি আরও বাড়ানো হবে কি না। স্কুল কলেজ বন্ধ রাখার ব্যাপারে নির্ধারিত সময় ছিল। এর মধ্যে করোনাভাইরাস কাঙ্খিত নিয়ন্ত্রণে আসেনি। যদি করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হয়, তবে বর্তমান ছুটি শেষে এটি নতুন করে আরও ১৫ দিন বাড়ানো হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App